advertisement
advertisement

পিরোজপুরে ১৫ বছরের এতিম কিশোর মো. বাইজিদ শেখ নিখোঁজ


সন্ধ্যা নিউজ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
পিরোজপুরে ১৫ বছরের এতিম কিশোর মো. বাইজিদ শেখ নিখোঁজ

মো. বাইজিদ শেখ (১৫)

advertisement

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার চালিতাকালী গ্রাম থেকে মো. বাইজিদ শেখ (১৫) নামের এক এতিম কিশোর গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ বাইজিদ শেখ পিরোজপুর সদর থানার জুজখোলা পোস্টের অধীন চালিতাকালী গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি এবং মাথায় টুপি।

কোনো স্বহৃদয় ব্যক্তি বা সুধীজন এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে বিনীতভাবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

  • যোগাযোগের নম্বর: 01766-398985

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর